দাঁতনের বাকুড়পাদা ব্রীজের শিলান্যাস করলেন বিক্রম প্রধান
দি নিউজ লায়নঃ বহু আকাঙ্খিত পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এক নম্বর ব্লকের তরুরুই দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বাকুড়পাদা এলাকায় ব্রীজের শিলান্যাস করলেন দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার উপপ্রধান প্রতুল দাস সহ আরো অনেকে।
প্রায় ৩৫ লক্ষ টাকা খরচ করে ওই ব্রীজটি তেরি হবে । দাঁতন এক নম্বর ব্লকের তরুরুই দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ব্রীজটি তেরি হবে। দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান ব্রীজ তৈরির শিলান্যাসের সঙ্গে সঙ্গেই শুক্রবার থেকেই কাজ শুরু হয়ে গেছে । খুব শীঘ্রই ব্রীজটি তৈরির কাজ শেষ হয়ে যাবে বলে বিধায়ক বিক্রম প্রধান জানান।
তিনি বলেন এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল বাকুড়পাদা খালের ওপর একটি ব্রিজ তৈরির। এই এলাকার মানুষের দাবী মেনে তরুরুই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ব্রীজ তৈরি করা হবে। ব্রীজটি তৈরি হলে পলাশিয়া, পালানিয়া,কোটপাদা সহ প্রায় ২৫ টি গ্রামের কয়েক হাজার মানুষ বিশেষভাবে উপকৃত হবেন। গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শুক্রবার থেকে ব্রীজটি তৈরি করার কাজ শুরু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা।

Post a Comment